বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

পেরুতে আজ প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট

অনলাইন ডেস্ক / ২৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬
লিমায় সমাপনী নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন পেরুর প্রেসিডেন্ট প্রার্থী রবার্তো সানচেজ। ৭ জুনের রানঅফ নির্বাচনে তিনি কেইকো ফুজিমোরির মুখোমুখি হচ্ছেন। ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার অবসান খুঁজছে দেশটি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আজ (৭ জুন) প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা বা রানঅফ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মুখোমুখি হয়েছেন বামপন্থী প্রার্থী রবার্তো সানচেজ এবং রক্ষণশীল প্রার্থী কেইকো ফুজিমোরি। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এই রানঅফ ভোটের আয়োজন করা হয়েছে।

গত এপ্রিল মাসে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচন নানা জটিলতা ও বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকায় ব্যালটপত্র পৌঁছাতে বিলম্ব, ভোটকেন্দ্র প্রস্তুতে দেরি এবং ভোটগ্রহণ দীর্ঘায়িত হওয়ার কারণে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভোট জালিয়াতির কোনো প্রমাণ পাননি।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে নতুন সরবরাহ ব্যবস্থা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত হাড্ডাহাড্ডি হওয়ায় চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া গেছে। সর্বশেষ জরিপে রবার্তো সানচেজ ও কেইকো ফুজিমোরির সমর্থনের ব্যবধান পরিসংখ্যানগতভাবে প্রায় সমান পর্যায়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, অপরাধ দমন, অর্থনৈতিক স্থিতিশীলতা, খনিজ সম্পদ ব্যবস্থাপনা এবং রাজনৈতিক স্থিতিশীলতা—এবারের নির্বাচনের প্রধান ইস্যু। গত এক দশকে দেশটিতে একের পর এক রাজনৈতিক সংকটের কারণে আটজন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন। ফলে আজকের নির্বাচনকে পেরুর ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে বিজয়ী প্রার্থী আগামী ২৮ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

সূত্র : রয়েটার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা