ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ মে ৩, ২০১৮ | ৫:৩৩ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ মে ৩, ২০১৮ | ৫:৩৩ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

ঢাকা উত্তর মহানগরের ছাত্রলীগের মোহাম্মদপুর থানা কমিটি ঘোষণা আর তিন নেতার পদত্যাগ-দুটোই ঘটল প্রায় একই সময়ে।

যাকে আট সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে, রাজনীতিতে তার যথেষ্ট অভিজ্ঞতা না থাকা আর সাধারণ সম্পাদকের ছাত্রদল সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আট সদস্যের মোহাম্মদ থানা কমিটির ঘোষণা দেন সোমবার রাতে। আর কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেন নতুন কমিটির সহসভাপতি শাকিল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক অনিক ও সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান শুভ।

এক বছরের জন্য অনুমোদিত কমিটির তিনজন সরে দাঁড়ানো নিয়ে সংগঠনের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

পদত্যাগের কারণ জানতে চাইলে শাকিল ইসলাম রাব্বি ঢাকাটাইমসকে বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে আমার রাজনৈতিক ক্যারিয়ার আট বছরের। এই দীর্ঘ সময়ে আমি চেষ্টা করেছি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে কাজ করার জন্য। আমার মনে হয় অযোগ্য লোকের নেতৃত্ব নিয়ে ছাত্রলীগ চলতে পারে না। যাকে সভাপতি করা হয়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার মাত্র চার বছরের। তার চাইতেও অনেক যোগ্য লোককে এই কমিটিতে নিয়ে আসা যেত।’

‘এছাড়া যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে (নাইমুল হাসান রাসেল), সে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সাথে এক সময় সরাসরি যুক্ত ছিল। তার প্রচুর প্রমাণ আপনাদের (গণমাধ্যমের) কাছেও আছে। এ ধরনের একটি কমিটি দায়িত্ব পেলে, তা ছাত্রলীগের জন্য কখনোই ভালো হবে না। বরং এরা ছাত্রলীগকে অপমান করবে। তাই সকালে কমিটি দেখার পরই আমি পদত্যাগ করেছি।’

ছাত্রলীগের পদত্যাগী নেতারা জানান, যে রাসেলকে মোহাম্মদপুর শাখার সাধারণ সম্পাদক করা হয়েছে তিনি ২০১৪ সাল অবধি ছাত্রদলের সক্রিয় রাজনীতিতে জড়িতে ছিলেন। দশম সংসদ নির্বাচনের পর কিছুদিন তিনি রাজনীতি থেকে দূরে থাকেন এবং এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবের কাছাকাছি আসেন। এরপর তিনি ছাত্রলীগে আসেন।

বিষয়টি নিয়ে জানতে রাসেলের ব্যক্তিগত মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দেয়ার পরই তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

ছাত্রলীগের যে তিন নেতা পদত্যাগপত্র করেছেন তারা তাদের চিঠিতে সংগঠনে ‘নোংরা রাজনীতির’ অবসান চেয়ে ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন।

কমিটির সদস্যদের পরিচয় ও জীবনবৃত্তান্ত যাচাই বাছাই করে নতুন করে কমিটি দেয়ার দাবি জানান সহসভাপতির পদ ছাড়া রাব্বি।

পদত্যাগী যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক অনিক তার পদত্যাগপত্রে  কোনো কারণ জানাননি। তবে সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান শুভ তার পদত্যাগপত্রে কমিটিটিকে ‘নোংরা রাজনীতি’ কমিটি বলে উল্লেখ করেছেন।

সদস্যদের পদত্যাগের কারণ এবং সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে সদ্য ঘোষিত কমিটির সভাপতি মুজাহিদ আজমী তান্নাকে ফোন করা হলে কোনো মতামত পাওয়া যায়নি। সংবাদকর্মী পরিচয় পাওয়ার পর তিনি ফোন কেটে দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা