ব্রাজিল জাতীয় দল ছেড়ে ক্লাবের দায়িত্ব নিচ্ছেন ডেভিড আনচেলোত্তি

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুলাই ৭, ২০২৫ | ১:১৫ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুলাই ৭, ২০২৫ | ১:১৫ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!
কার্লো আনচেলত্তির দ্বিতীয় দফার রিয়াল মাদ্রিদ অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন তার পুত্র ও সহকারী কোচ ডেভিড আনচেলোত্তি। মাঠের একপাশে দাঁড়িয়ে প্রতিপক্ষ বিশ্লেষণ ও কৌশল নির্ধারণে দৃশ্যমান অবদান ছিল তার।

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ডেভিড তার বাবার সঙ্গে ব্রাজিলে চলে যান এবং সেখানেই বাবার সহকারী কোচ হিসেবে কাজ করে আসছিলেন। তবে এবার নিজেই প্রধান কোচ হিসেবে পথচলা শুরু করতে যাচ্ছেন ডেভিড আনচেলোত্তি।

 

সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে, ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর সঙ্গে ডেভিডের চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এমনকি রোমানো তার বহুল পরিচিত     হেয়ার উই গো’ ঘোষণাও দিয়ে দিয়েছেন।

এর আগে স্কটিশ জায়ান্ট রেঞ্জার্সের সঙ্গে ডেভিডের নাম জড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি। বরং নিজের প্রথম একক কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব বোতাফোগোতে।

সম্প্রতি বোতাফোগো ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে শেষ ষোলোয় পালমেইরাসের কাছে হেরে বিদায়।

ব্রাজিলিয়ান সিরি আতে বর্তমানে দলটি অষ্টম স্থানে অবস্থান রয়েছে। কিছুদিন আগে ক্লাব মালিক জন টেক্সটরের দল নির্বাচনে হস্তক্ষেপ মেনে না নেওয়ায় প্রধান কোচ রেনাতো পাইভাকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়। 

এবার সেই জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন ডেভিড আনচেলোত্তি। ক্লাবের লক্ষ্য এখন লিগ টেবিলের উপরের দিকে ওঠা এবং শীর্ষ চারে জায়গা করে নেওয়া—আর সেই দায়িত্বই বর্তেছে তরুণ ইতালিয়ান কোচের কাঁধে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা