জামায়াতের নিবন্ধন ফেরতের সংক্ষিপ্ত রায় প্রকাশ

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ২, ২০২৫ | ১:৪৮ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ২, ২০২৫ | ১:৪৮ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের সংক্ষিপ্ত রায় প্রকাশ করে নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে আদালত। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এক যুগ পর সেই রায় বাতিল করে দিল আপিল বিভাগ।

রোববার (১ জুন) সন্ধ্যায় এ রায় প্রকাশ করা হয়।

এর আগে সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আপিল বিভাগ। তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববার এ রায় দেয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক।

রোববার মামলাটি কার্যতালিকায় এক নম্বরে ছিল। গত ১৪ মে আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেছিলেন আদালত।

ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার এমনকি দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াতে ইসলামীর।

জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা একই বছর আপিল হিসেবে রূপান্তরিত হয়। রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে জামায়াতে ইসলামী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা