হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ আগস্ট ২, ২০২৫ | ১:৪১ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ আগস্ট ২, ২০২৫ | ১:৪১ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

ঢাকা, ২ আগস্ট ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে গুরুতর ৫টি ব্লক ধরা পড়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে তার বাইপাস সার্জারি শুরু হয়।

দলটির প্রেস উইং নিশ্চিত করেছে, শনিবার সকাল সাড়ে ৭টার পর অস্ত্রোপচারের কার্যক্রম শুরু হয়। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ শীর্ষস্থানীয় নেতারা।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা ধরা না পড়লেও, পরবর্তীতে রংপুর, খুলনা ও মৌলভীবাজারে কর্মসূচিতে অংশ নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পুনরায় হাসপাতালে ভর্তি হলে বিস্তারিত পরীক্ষায় তার হার্টে ৫টি ব্লক পাওয়া যায়। এর মধ্যে ৩টি গুরুতর এবং ২টি প্রায় ৫০ শতাংশ ব্লক রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গুরুতর ব্লকগুলোর কারণে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ড।

চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়ার প্রস্তাব উঠলেও, তিনি দেশের চিকিৎসায় আস্থা রেখে নিজ দেশে থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। সাধারণ মানুষের মাঝে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার সার্জারির সর্বশেষ পরিস্থিতি জানাতে চিকিৎসকরা এবং দলের পক্ষ থেকে তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা