বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ আগস্ট ২, ২০২৫ | ১:২৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ আগস্ট ২, ২০২৫ | ১:২৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!


নিজস্ব প্রতিবেদক,

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালক আব্দুল্লাহ আজিজভ-এর মধ্যে আজ তাসখন্দে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই দুই দেশের মধ্যে ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মতি প্রকাশ করেছে।

বৈঠকে বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব শুক্লা বনিকসহ উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ড. মনিরুল ইসলাম বাংলাদেশের ওষুধ শিল্পের দ্রুত অগ্রগতি, গুণগত মান এবং বিশ্ববাজারে প্রসারের বিষয়টি তুলে ধরেন। তিনি উজবেকিস্তানের বাজারে বাংলাদেশের উৎপাদিত ওষুধের প্রবেশাধিকার সহজ ও ব্যয়সাশ্রয়ী করার লক্ষ্যে সহযোগিতা কামনা করেন এবং ওষুধ রেজিস্ট্রেশনের সময় ও ব্যয় হ্রাসের অনুরোধ জানান।

রাষ্ট্রদূত দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফার্মাসিউটিক্যাল খাতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাবও দেন।

উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির মহাপরিচালক আব্দুল্লাহ আজিজভ জানান, উজবেকিস্তান বর্তমানে তাদের ওষুধের চাহিদার প্রায় ৮০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে এবং বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে তারা আগ্রহী। তিনি একটি বাংলাদেশি প্রতিনিধি দলকে সরকারি ও বেসরকারি পর্যায়ে উজবেকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান।

আজিজভ বলেন, “ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে, এবং এ খাতে আমরা বহুমুখী প্রণোদনা ও নীতিগত সহায়তা দিচ্ছি। বাংলাদেশ-উজবেকিস্তান যৌথভাবে কাজ করলে উভয় দেশের জন্যই তা হবে লাভজনক।”

বৈঠকের শেষ দিকে উভয় পক্ষই ফার্মাসিউটিক্যাল শিল্পসহ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করতে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা