সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব: নাহিদ ইসলাম

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুলাই ১০, ২০২৫ | ২:৪১ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুলাই ১০, ২০২৫ | ২:৪১ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

জুলাই সনদ, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো রাজনৈতিক পক্ষ এর শামিল হতে চাইলে, আমরা তার বিরুদ্ধে যাব।

বুধবার (৯ জুলাই) বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান- এই তিনটি লক্ষ্য অর্জন করতেই হবে। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়ার লড়াই করছি, যেখানে বৈষম্য, ফ্যাসিবাদ, অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না। এই দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্র-যুবকদেরই এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গাসহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত ৫৪ বছর ধরে সীমান্তে হাজারের উপরে নিরপরাধ কৃষক ও বিভিন্ন মানুষ হত্যা করা হয়েছে। এই ৫৪ বছরে কোনো সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, তারা হত্যাকারী হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষদের খুন করায় যেন তাদের একমাত্র কাজ। চুক্তি অনুযায়ী আমাদের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হয়েছে। এই ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ওই শেখ হাসিনা সরকার ১৬ বছর ক্ষমতায় টিকে থেকে গুম, খুন ও মানুষকে হত্যা করেছে। সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না।

সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, ২০২৪ সালে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে ভয় ভেঙে দিয়েছি। এখন আর ভয় দেখিয়ে নতুন সংস্কৃতি চালু করতে দেওয়া হবে না। মানুষের উচিত স্থানীয় সমস্যা নিয়েও নির্ভয়ে কথা বলা। আমরা এমন একটি রাজনীতি চাই, যা হবে জনগণের জন্য। জুলাই অভ্যুত্থানের পর আর কাউকে যেন দাসের মতো বাঁচতে না হয়। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় এনসিপি জনগণের জন্য রাজনীতি করবে।

এসময় আরও বক্তব্য রাখেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, সদস্য সোহেল রানা, চুয়াডাঙ্গার প্রবীণ নেতা মোল্লা ফারুক, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, এনসিপির চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বিপ্লব, চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাফফাতুল ইসলাম প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা