পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ ১৬ কর্মকর্তা বদলি

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুলাই ১০, ২০২৫ | ১:৩৯ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুলাই ১০, ২০২৫ | ১:৩৯ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

বাংলাদেশ পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ কথা জানানো হয়।

এতে বলা হয়, অতিরিক্ত ডিআইজিদের মধ্যে পুলিশ অধিদপ্তরের রেবেকা সুলতানাকে সিআইডিতে, রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) ফয়সল মাহমুদকে সিলেট রেঞ্জে, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) মো. আশরাফুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ফারুক আহমেদকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. মিজানুর রহমানকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।

এছাড়াও, পুলিশ সুপারদের (এসপি) মধ্যে হাইওয়ে পুলিশের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে, বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সাখাওয়াত হোসেনকে রাজারবাগ পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের মো. খাইরুল আলমকে ট্যুরিস্ট পুলিশে, পিবিআইয়ে বদলির আদেশপ্রাপ্ত খন্দকার নুর রেজওয়ানা পারভীনকে পুলিশ অধিদপ্তরে, নোয়াখালী পিটিসির মীর আবু তৌহিদকে সিআইডিতে, ট্যুরিস্ট পুলিশের মো. মিজানুর রহমানকে এপিবিএনে, খুলনার উপপুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানকে সিআইডিতে, কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সৈকত শাহীনকে শিল্পাঞ্চল পুলিশে, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) কাজী মো. আবদুর টেরোরিজম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. আব্দুল্লাহ আল ইয়াছিনকে বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে ও সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আমিনুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে।

এতে বলা হয়েছে- জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা