ইরানের প্রতিটি স্থাপনা-লক্ষ্যবস্তুতে হামলা করার হুমকি নেতানিয়াহুয়ের

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ১:৫৬ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ১:৫৬ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইসরায়েল। চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মাঝে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে শনিবার এক ভিডিও বার্তায় এই হুমকি দিয়েছেন তিনি।

 

নেতানিয়াহু বলেছেন, ‘‘আপনারা খুব শিগগিরই তেহরানের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান উড়তে দেখবেন। ইসরায়েলি বিমান বাহিনীর সাহসী পাইলটরা অভিযান চালাচ্ছেন।’’

ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘‘আমরা আয়াতুল্লাহর শাসনব্যবস্থার প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানবো।’’ ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার হুমকি দূর করাই ইসরায়েলের উদ্দেশ্য বলে দাবি করেছেন নেতানিয়াহু।

তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনার ‘‘গুরুতর ক্ষতিসাধন’’ করেছে। নেতানিয়াহু বলেন, ‘‘আমরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেটি বোমা তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি গুঁড়িয়ে দিয়েছি।’’

ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা সেই বিজ্ঞানীদের ওপরও হামলা চালিয়েছি, যারা এসব প্রকল্পের নেতৃত্ব দিচ্ছিলেন। এতে ইরানকে দীর্ঘদিন পিছিয়ে যেতে হবে—সম্ভবত অনেক বছরের জন্য।’’

এর আগে, শুক্রবার রাতে ইরানের জনগণের উদ্দেশ্যে সরাসরি ভাষণ দেন বেঞ্জামিন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেন, ‘‘আপনারা ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। পাশাপাশি ইরানে আরও কঠোর হামলা আসন্ন বলেও ইঙ্গিত দেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা