কক্সবাজারে সাংবাদিক ইউনিয়ন নির্বাচন হেলালী-মাহবুব-জাফর প্যানেলের বিজয়

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ২:১৮ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ২:১৮ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের (জেইউসি) দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেস ক্লাবের হল রুমে একটানা ভোটগ্রহণ হয়। পেশাদার সাংবাদিকদের প্যানেল হেলালী-মাহবুব-জাফর প্যানেলের সব প্রার্থী বিজয়ী হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, ৫৩ ভোটের মধ্যে ২৯টি ভোট কাস্ট হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহসভাপতি দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক স্থানীয় দৈনিক রূপালী সৈকত পত্রিকার বার্তা সম্পাদক এস এম জাফর, যুগ্ম সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ এন টিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি, শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, সদস্য দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরোপ্রধান শামসুল হক শারেক ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার এম জসিম উদ্দিন ছিদ্দিকী সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে আশেক-হাসিম-আনছার প্যানেলের ৭ জন প্রার্থী একটি করে এবং সহসভাপতি প্রার্থী মোহাম্মদ হাসিম ২ ভোট ও  যুগ্ম সম্পাদক প্রার্থী হুমায়ুন সিকদার ৩ ভোট পেয়েছেন। নির্বাচনে ৫৩ ভোটারদের মধ্যে ২৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য মাহবুবুর রহমান ও এ এইচ সেলিম উল্লাহ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা