মোদিকে ফোন করলেন নেতানিয়াহু

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ২:১৫ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ২:১৫ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে বিমান হামলার ‘ব্যাখ্যা’ এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মোদিকে অবহিত করতেই টেলিফোন করেছিলেন নেতানিয়াহু। দুজনের মধ্যে পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।

ইরানে হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান।

এই পরিস্থিতিতে গত শুক্রবার সকালেই আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে। ওই দিন বিকেলে ফোন আসে নেতানিয়াহুর। পিটিআই জানিয়েছে, আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন মোদি।
পাশাপাশি আগামী দিনে নয়াদিল্লি-তেল আবিব যোগাযোগ অব্যাহত রাখার বার্তা দিয়েছেন তিনি।

মোদির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছে গত শুক্রবার নেতানিয়াহুর ফোন গেছে।  সূত্র : আনন্দবাজার পত্রিকা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা