ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন পুতিন

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ২:০০ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ২:০০ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে,  ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি টেলিফোন আলাপ হয়েছে।

উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরানের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং দুই নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনা শুরু করার সম্ভাবনা নাকচ করেননি।

তিনি জানান, প্রায় ৫০ মিনিট ধরে দুই নেতার মধ্যে কথা হয় এবং আলোচনাটি গঠনমূলক ও ফলপ্রসূ ছিল বলে বর্ণনা করেন।

এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ  ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন। লাভরভ বলেন, মস্কো ইরানের ওপর ইসরায়েলের শক্তি প্রয়োগের নিন্দা জানায় এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে সহায়তা করতে প্রস্তুত।

লাভরভ সেই হামলায় নিহত ইরানিদের জন্য আরাঘচিকে সমবেদনা জানান বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা