পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সকল ভাতা সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ২, ২০২৫ | ১:৩৯ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ২, ২০২৫ | ১:৩৯ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সমাজে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে যে সকল ভাতা দেওয়া হয় তা সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পিছিয়ে পড়া অসহায় মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানের ব্যবস্থার ত্রুটি সংশোধন করে আমরা একটি প্রগতির জায়গায় পৌঁছাবো এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ রবিবার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ তাঁর অফিস কক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জুম প্লাটফর্মে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সভায় সভাপতিত্বে করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, সারাদেশে আমরা সমাজে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে আমার দুই মন্ত্রণালয়ের মাধ্যমে ক্যাম্পেইন শুরু করবো। ক্যাম্পেইন শুরু হলে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ড মিলে প্রায় ৩০ লাখ মানুষের কাছে আমাদের স্লোগান পৌঁছাতে পারবো। এ প্রোগ্রাম একটি চলমান প্রোগ্রাম হিসেবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সকল বিভাগ এবং জেলা সমূহের উপ-পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বৈঠকে তৃণমূল পর্যায়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পিছিয়ে পড়া নারী ও শিশুর অধিকার সুনিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা