বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: বিডা প্রধান

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ২, ২০২৫ | ১:৩০ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ জুন ২, ২০২৫ | ১:৩০ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

অনলাইন নিউজ :

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের  (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, ‘এই সম্মেলন দুই দেশের মধ্যে সম্পর্ক এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি বাংলাদেশের মাটিতে চীনের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিনিধি দল। এই দলে প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতা রয়েছেন। যারা চীনের ১৪৩টি কোম্পানির  প্রতিনিধিত্ব করছেন। যার মধ্যে অনেকগুলো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানও রয়েছে।’

রাজধানীতে অনুষ্ঠিত দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ শেষে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে চৌধুরী আশিক মাহমুদ এসব কথা বলেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের সহযোগিতায় বেজা এবং বিডা এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও অধিবেশনে যোগ দেন।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, সম্মেলনের টেকনিক্যাল সেশনে আলোচনার মূল বিষয়বস্তু ছিল, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক অঞ্চল, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগ,  ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি শিল্পে চীনা প্রযুক্তি স্থানান্তর, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের সুযোগ।

তিনি বলেন, ‘চীন ও বাংলাদেশের প্রায় ৫৫০ জন ব্যবসায়ী প্রতিনিধি আলোচনায় অংশ নেন। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, সম্মেলনে বি-টু-বি ও বি-টু-জি এর অধীনে ১০০টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দুই দেশের উদ্যোক্তারা সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে মতবিনিময় করেছেন।

তিনি বলেন, বেজা এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় একটি চীনা এগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা