নীলফামারীতে যুবদলের তত্বাবধানে শীতবস্ত্র বিতরণ।

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৪ | ১০:০৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৪ | ১০:০৮ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!
সেলিম রেজা, নীলফামারী জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার তত্ত্বাবধানে অরিয়ন গ্রুফ এর চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের সহযোগিতায় শীতার্তদের মাঝে ৩০০ শীতবস্ত্র বিতরন করা হয়।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাজ্ঞীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাশেদ রেজা উদ দৌল্লা, পৌর যুবদলের সদস্য সচিব আবু সাঈদ বাবুসহ আরো অনেকে।
শীতবস্ত্র পেয়ে সাবিত্রী নামে এক বৃদ্ধা বলেন, কয়দিন ধরি খুব ঠান্ডা। এ বছর গরম কাপড়ও তেমন কিনতে পারি নাই, রাতে ঠান্ডাতে ঠিকমতো ঘুম হয় না। অনেক জনের কাছে গিয়েও একটা কম্বল পাই নাই। আজকে যুবদলের কর্মিরা কম্বল দিল, এতে আমার খুব উপকার হইল। এখন এই কম্বল শরীরে জড়িয়ে রাতে ঘুমাতে একটু হলেও শান্তিতে ঘুমাতে পারবো ।
জালেমা বেগম বলেন, ‘কতজনের কাছে গেছি কেউ একটা কম্বল দেই নাই। আজকে যুবদলের কর্মিরা ডাকে আনি একটা কম্বল দিল খুব ভালো লাগলো। এলা শীতটা এই কম্বল দিয়া ভালোভাবে কাটবে। আল্লাহ তাদের ভালো করুক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা