উপদেষ্টা নাহিদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের ডাক দিলেন

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৪ | ১০:৪৭ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৪ | ১০:৪৭ অপরাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা বলেন, আমাদের সমাজে এখনও নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। ব্যক্তি ও সমাজকে ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন।

জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে সংস্কৃতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব। এটি করা সম্ভব হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দীর্ঘস্থায়ী হবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার পৃষ্ঠপোষকতা করবে। চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের স্থবিরতা দূর করতেও সরকার কাজ করছে। শুক্রবার (২০শে ডিসেম্বর) শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রকৃত ঘটনার আলোকে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। এ ধরনের চলচ্চিত্র নির্মাণে যেন ইতিহাস বিকৃত করা না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার হচ্ছে। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে তিনি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবারের উৎসবের আয়োজন করছে, এতে ১০০টি দেশের ২৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আজ থেকে এই অনুষ্ঠান চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদ এবং শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন, সিটি ব্যাংকের কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জহিরুল ইসলাম ও উৎসব কমিটির পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা