আজ আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী : বিমানবন্দরে দেওয়া হবে গার্ড অব অনার

নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৪ | ৪:৫৭ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
নির্বাচন নিউজ ২৪
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৪ | ৪:৫৭ পূর্বাহ্ণ                             ই-প্রিন্ট ই-প্রিন্ট
Link Copied!

আজ বিকেলে ঢাকায় পৌঁছানোর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সফরে তার মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে থাকবেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন।
পরবর্তীতে, দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন যেখানে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এখানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বৈঠক বাংলাদেশ চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে। পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাক্ষাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী পরবর্তীতে যৌথ বিবৃতি দেওয়া হবে।
ঘোষিত সূচি অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। আনোয়ার ইব্রাহিমই প্রথম সরকারপ্রধান যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা