জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ‘ফেডেরেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (এফএআইএমএ)। দাবি না-মানলে দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে এই সংগঠন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছে এফএআইএমএ। তাতে জানানো হয়েছে, ধর্মতলায় সাত জুনিয়র ডাক্তার ১০ দফা দাবিতে যে আমরণ অনশন করছেন, তাতে তাঁদের পাশে রয়েছে সংগঠন। এই পরিস্থিতির উপর নজরও রেখেছে তারা। সারা দেশ থেকে ১০ জন সদস্যের প্রতিনিধিদল বর্তমানে অনশনমঞ্চে থেকে খবরাখবর নিচ্ছেন। তার পর সেই খবর সারা দেশের রেসিডেন্ট ডাক্তারদের কাছে পৌঁছে দিচ্ছেন। এর পরেই চিঠিতে সাত অনশনকারীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের সদস্যেরা। তাঁদের দাবি, অনশনকারী চিকিৎসকদের স্বাস্থ্য যখন ভেঙে পড়ছে, তখন তাঁদের আর্জিতে কান না-দিয়ে মুখ্যমন্ত্রীর উৎসবে শামিল হওয়ার ছবি প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। সংগঠনের আর্জি, ‘‘আপনি পরিস্থিতির গুরুত্ব বুঝুন। সেটা বুঝে দাবি মেটাতে দ্রুত পদক্ষেপ করুন। সময় চলে যাচ্ছে।’’

সর্বভারতীয় রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনের পক্ষে পাঠানো ওই চিঠিতে আরও জানানো হয়েছে, আরজি কর-কাণ্ডের আবহে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের এই দাবিগুলি সঙ্গত বলেই তাদের মনে হয়েছে। চিংটিতে লেখা হয়েছে, ‘‘দাবিগুলি মুখ্যমন্ত্রীর নির্দেশে অনায়াসেই মিটে যাবে। যদি সদিচ্ছা থাকে।’’

সংগঠনের দাবি, সু্প্রিম কোর্টের নির্দেশের পরেও সরকারি হাসপাতালে নিরাপত্তা, পরিকাঠামো চেয়ে চিকিৎসকেরা যে দাবি তুলেছেন, তা পূরণ করতে না-পারা আসলে প্রশাসনের ‘ব্যর্থতা’। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এর পর এফএআইএমএ-র সদস্যেরা সারা দেশে চিকিৎসা পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন। এতে সারা দেশের চিকিৎসা পরিষেবা বিপন্ন হতে পারে বলেই মনে করছেন তাঁরা। তার পরেও তাঁরা এই পদক্ষেপ করবেন, যদি না মুখ্যমন্ত্রী মমতা চিকিৎসকদের দাবি মেনে নেন।

 

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর বিএনপিতে শোকের মাতম বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৫১ দলের ২,০৯১ প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল ২,৫৬৯টি দেড় যুগ পর বাবার কবরের পাশে নীরব তারেক রহমান, আবেগে ভিজল চোখ ১৮ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা ‘অস্তিত্ব সংকটে যুক্তরাষ্ট্র’ শহীদ মিনার আমাদের প্রতিরোধ ও বিজয়ের প্রতীক : মাহফুজ আলম বলিউডের কিং শাহরুখ খান ও রানী মুখার্জি পেলেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার হৃদযন্ত্রে ৫টি ব্লক: বাইপাস সার্জারিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন বোঝাপড়া, সামরিক সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-উজবেকিস্তান ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা জোরদারে সম্মত ভারতে আটক দুই বাংলাদেশি কিশোর এক বছর পর হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে ইতালি, ৯ আগস্ট শুরু জুলাই ঘোষণাপত্র আসছে : উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফর্ম: রাশেদ খান “জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ: রিজভী” নতুন বাংলাদেশের ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে এনসিপি ইসির আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা